ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি
অধিকৃত পশ্চিম তীরে জেনিন নগরী সীমানায় বৃহস্পতিবার ইসরাইল বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
প্রথমবারের মতো বাহরাইন সফর করছেন কোনো ইসরাইলি প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার মধ্যপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছেছেন।
ভিসা ছাড়াই মিসরে অবতরণ করা ১১ ইসরাইলি পাইলটকে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে মিসরীয় কর্তৃপক্ষ। ইসরাইলি মিডিয়ায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়েছে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পরাজিত হওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ।
অধিকৃত পশ্চিম তীরের নাবলুস নগরীতে ইসরাইলি বাহিনীর আক্রমণে অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দখলকৃত পশ্চিমতীরের নাবলুসের কাছে অভিযান চলাকালে ইসরাইলি বাহিনী স্থানীয় এক টিভি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর গুলি চালিয়েছে। তাদের হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ ছয়জন।
ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে চলতি বছর ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিবিসি এই সংখ্যাটি পেয়েছে বিভিন্ন তথ্য সংকলনের মাধ্যমে।
ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন প্রদান করার কথা ঘোষণা করেছেন। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতাকালে তিনি এই ঘোষণার পাশাপাশি ইরানকে পরমাণু বোমা তৈরী থেকে বিরত রাখার তেল আবিবের দৃঢ়প্রত্যয়ের কথাও আবারো জোরালভাবে প্রকাশ করেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।