ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার সারা রাত ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। তারা জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় তারা এ যাবতকালের সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে।
ইসরাইলের
গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা এখনো ইসরাইলের ভেতরে বিভিন্ন এলাকায় লড়াই করে যাচ্ছে। শনিবার ভোরে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত তিন শতাধিক ইসরাইলি নিহত হয়েছে।
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘেঅষণা করেছে। তারা প্রথমবারের মতো ইসরাইলের কয়েকটি শহরে ঢুকে ইসরাইলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে। এর জবাবে ইসরাইলও গাজায় হামলা চালানোর কথা জানিয়েছে।
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সকল আলোচনা স্থগিত করার সিদ্ধান্তের বিষয়টি বাইডেন প্রশাসননকে জানিয়েছে সৌদি আরব।
ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের গোলা বর্ষণে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৯১ জন। সোমবার ভোরে পশ্চিমতীরের জেনিন শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ইসরাইলকে হুশিয়ারি দিয়ে বলেছেন, যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে খুব শিগগির ইসরাইলের পতন হতে পারে।
সিরিয়ায় আর্টিলারি হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সিরিয়া ভূখণ্ড থেকে উত্তর ইসরাইলে কয়েকটি রকেট হানা দেয়ার পর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিয়েছে ওমান। সামা নিউজ এ খবর জানিয়েছে।ইসরাইলি চ্যানেল ১২, সামা নিউজ জানায়, ইসরাইলি বিমানকে ওমান তার আকাশের ওপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেয়ার পর দেশটি এই প্রতিশ্রুতি দেয়।
ইসরাইলের ওয়ার্ল্ড লিকুদ পার্টির বোর্ড অব ট্রাস্টিজ দুবাইয়ে একটি রাজনৈতিক সম্মেলন আয়োজন করেছে বলে ইসরাইলি নিউজ ওয়েবসাইট ওয়ালা বুধবার জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।