ইসরায়েলি বিমান হামলায় গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি মারা গেছেন।
- নতুন কুঁড়ির প্রথম আসরের পর্দা নামছে সোমবার
- * * * *
- যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া
- * * * *
- ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন
- * * * *
- মহিষ বিক্রির টাকা নিয়ে বিরোধ, ছেলের টর্চলাইটের আঘাতে বাবা নিহত
- * * * *
- ইমনের পর লাহোর কালান্দার্সে ডাক পেলেন শামীম
- * * * *
ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে বেড়া অতিক্রম করে বিস্ফোরক রাখার চেষ্টা সময় তারা চার হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা শনিবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের (হামাস) মধ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে ‘অনিশ্চয়তা সৃষ্টির আরও একটি উৎস হতে পারে’।
গাজা উপত্যকায় গত শনিবার থেকে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ১১ জন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের পাঁচ সদস্যও নিহত হয়েছেন।
ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স।
হামাস-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। আর গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭০০ ছুঁইছুঁই।
চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য (এমপি)। একই সঙ্গে ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের কারণে মিশরের জাতীয় বিমান সংস্থা সোমবার (৯ অক্টোবর) ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত করেছে বলে কায়রো বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরাইলে হামাসের আক্রমণকে ইসরায়েলি মেজর ৯/১১ এর সাথে তুলনা করছেন।গত কয়েক ঘণ্টায়, ইসরায়েলি মিলিটারি বাহিনী দুজন সিনিয়র সদস্য গাজা থেকে ধেয়ে আসা এই হামলাকে যুক্তরাষ্ট্রের সেই ৯/১১ এর স্মরণীয় হামলার সাথে তুলনা করেছেন।
বাংলাদেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছে এবং এর ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।