লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা সাতশ ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে বহু মানুষ। খবর আল জাজিরার।
ইসরায়েলে
লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দাহিইয়ের নামের এলাকার একটি ভবনে এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে দুইবার হামলা চালায় তারা।
আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলে নতুন যুদ্ধাস্ত্র রফতানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল বাহিনী।
ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে।
ফের লেবাননে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুজন নিহত হয়েছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলের সঙ্গে ফ্লাইট চলাচল বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা মেরন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের গুপ্তচরবৃত্তির সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়।
টানা ১০ মাসেরও বেশি সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।