ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
ইসরায়েল
সামরিক মহড়ায় ইরানের শক্তিমত্তা দেশে ইসরায়েল তার ইরানবিরোধী হুমকি-ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
উত্তর ইসরায়েলের সমুদ্র সৈকতে মহড়া চলাকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের দুই পাইলট নিহত হয়েছে।আহত হয়েছে একজন ।
সিরিয়ার লাতাকিয়া শহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সে হামলা প্রতিহত করে দিয়েছৈ সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে রবিবার আইসোলেশনে রাখা হয়েছে এবং এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলাফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে।
ইসরায়েল তার নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু করবে। দেশটির করোনাভাইরাস বিশেষজ্ঞ প্যানেলের একটি সুপারিশের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
করোনার ওমিক্রন প্রজাতির ভাইরাস যাতে ছড়াতে না পারে, তাই বিদেশিদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ১৪ দিনের জন্য তারা বিদেশিদের প্রবেশ বন্ধ করে দিচ্ছেন। ইসরায়েলই প্রথম দেশ যারা ওমিক্রন ঠেকাতে এরকম চরম ব্যবস্থা নিল।
কোনোভাবেই থামছে না দখলদার ইসরায়েল। এবার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসের কাছে এক মসজিদ গুড়িয়ে দিলো ইহুদিবাদী দেশটি। জানা গেছে, দুই বছর আগে নির্মিত ৬০ বর্গমিটার আয়তনের মসজিদটিতে স্থানীয় ৫০ বাসিন্দা নিয়মিত নামাজ পড়তেন।
ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।
ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেছেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারবে।’ আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক।