পাবনা প্রতিনিধি : আর মাত্র ২/৩ দিন পরেই ঈদুল ফিতর। পাবনা শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতারা বলেন, রমজানের প্রথম তিন সপ্তাহ বেশি ক্রেতা ছিল না। এখন বিক্রি বাড়ছে। ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার শাড়ি এবং ২ হাজার থেকে ১০ হাজার টাকার থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে।
ঈদ
সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। অফিস শেষে টানা ছয় দিনের ছুটি শুরু হয়েছে। এর মধ্যে আজ ও কাল সাপ্তাহিক ছুটি। রোববার মহান মে দিবস। এর সঙ্গে শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী বুধবার পর্যন্ত এ ছুটি চলবে। যারা আগামী বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পেরেছেন তারা নয় দিনের ছুটিতে যাচ্ছেন।
ঈদযাত্রার দ্বিতীয় দিনও শিডিউল বিপর্যয়ে পড়েছে বিভিন্ন রুটের
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হবে।
বছর কয়েক ধরে ঈদের দিন বৃষ্টি হওয়াটা যেন নিয়ম হয়ে গেছে। এ বছরও এর ব্যতিক্রম হবে না। পুরো ছুটিজুড়েই ঝরবে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানা যাচ্ছে। আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
ঈদের আগে আবারো পাম অয়েল ও সয়াবিন তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ক্রেতারা অভিযোগ করেছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে ভোজ্য তেল বেশি দামে বিক্রি হচ্ছে এবং বেশি দাম দিয়েও খুচরা বাজারে অনেক দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।
আগামী ঈদুল ফিতরের দিন থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদফতরের পরিচালক মো: আজিজুর রহমান মঙ্গলবার বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমায় ঈদের আগে কমলো স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
ঈদের ছুটি শেষেই গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি বলেন, দাম বাড়লেও এমনভাবে বাড়ানো হবে যাতে সরকারও বাঁচে, জনগণেরও কষ্ট কম হয়। উভয় পক্ষের সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।
শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তাঁর পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দীন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দিবেন না।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে। ঢাকা ছাড়বে প্রায় কোটি মানুষ। এ সময় তীব্র যানজট আর সড়কে নানা ঝক্কি-ঝামেলায় চরম ভোগান্তিতে পড়তে হয়।