মন্ত্রীদের অধিকাংশই এবার ঈদে ঢাকার বাইরে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। ইতোমধ্যেই তারা ঢাকার বাইরে চলে গেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবারের পবিত্র ঈদুল আজহাই শেষ ঈদ। তাই ঈদকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাকর্মীদের ‘মন জয়ের’ চেষ্টা করছেন এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
ঈদ
রাজধানীতে ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আকাশে রয়েছে মেঘের বিচরণ। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষজন। বিড়ম্বনার শিকার হচ্ছেন পশুর হাটের ক্রেতা-বিক্রেতারাও।
আগামীকাল বৃহস্পতিবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম থাকতে পারে।
জাতীয় ঈদগাহে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মন্ত্রী-এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। এজন্য জাতীয় ঈদগাহ ঘিরে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
দেশবাসী এবং মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ ৬০ গ্রামের মানুষ ঈদুল আযহা উদযাপন করবে আজ বুধবার। চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন আজ।
চাঁদপুরের হাজীগঞ্জে সাদ্রা মাদ্রাসা মাঠে আগাম ঈদের নামাজের প্রধান জামাত আদায় করবেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরে ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদ জামাতের জন্য এখন প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় এবারও থাকছে বাড়তি নিরাপত্তা। এবার এ ঈদগাহের জন্য এটি ১৯৬তম ঈদুল আজহার জামাত। সকাল ৯টায় শুরু হবে ঈদ জামাত।
বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
অতিবৃষ্টি হলেও জাতীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে এবং ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।