ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।
উক্রেন
মধ্য ইউক্রেনের দিনিপরো শহরের সামরিক কারখানায় ন্যাশনাল গার্ডের এক সৈন্যের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই হামলায় আরো পাঁচজন আহত হয় বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।
যুক্তরাজ্য অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে একজন মস্কোপন্থী ব্যক্তিকে ইউক্রেনের সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে।
ইউক্রেন-রাশিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জার্মান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল কে-আচিম শোয়েনবাখ।
রাশিয়ার সম্ভাব্য আক্রমণের ভয়ে ইউক্রেন থেকে মার্কিন কূটনীতিকদের পরিবার ও দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবারের আগেই এসব কূটনীতিক পরিবারগুলোকে ইউক্রেন থেকে চলে যেতে বলা হয়েছে।
রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাশিয়াকে সতর্ক করেছেন।
ইউক্রেন ইস্যু নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে সরগরম বিশ্ব রাজনীতি। চলমান এই পরিস্থিতিতে ক্ষমতাধর এই দুটি দেশ রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনায় বসেছে।
প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেনের মঙ্গলবারের ভিডিও কলে কথা বলার পর নতুন কোনো বোঝাপড়া কি আদৌ হয়েছে - নাকি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের হুমকি দুদিন আগে যেমন ছিল তেমনই রয়ে গেছে?এক কথায় উত্তর - একটি ফোন বা ভিডিও কলে জটিল এই সমস্যার সমাধান হবে না।
ভিডিও লিংকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে রুশ অভিযানের আশঙ্কার প্রেক্ষাপটে ‘কড়া অর্থনৈতিক ও অন্যান্য ব্যবস্থা’ নেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।