ঢাকা থেকে লঞ্চে ফেরার পথে চাঁদপুর এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সোহেল বেপারী (২৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
- খিলগাঁও আনসার সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
- * * * *
- ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
- * * * *
- সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
- * * * *
- বাঞ্ছারামপুরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারী উদ্ধার
- * * * *
- শালিখায় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় যুবক আটক
- * * * *
উদ্ধার
শুক্রবার (২৩ অক্টোবর) বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুরে কলা রাখার ঘর থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল আটক হয়েছে।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও মোটরসাইকেল। তবে পুলিশের অভিযানের সময় ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম শাহবাগ থানার একটি মামলার তদন্তে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
কক্সবাজারের ঈদগাঁওয়ে হিমছড়ি ঢালারমুখ সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনের যাত্রীদের কাছ থেকে গণডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরের মতলব দক্ষিণ ধনার পাড় এলাকা থেকে নিখোঁজের দেড় মাসেরও বেশি সময় পর সাফায়েত ইসলাম (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পাঁচ ঘণ্টা পর কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে। এ দুর্ঘটনার ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর মানসিক সমস্যায় ভুগছেন এমন এক নারী ও তাঁর ছয় বছরের ছেলেকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।