সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএলের সেবা নিশ্চিত করতে বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
উপদেষ্টা নাহিদ
তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা এগিয়ে নেওয়া হচ্ছে।
ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি (বিনামূল্য) করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
ছাত্র-জনতার আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে ‘স্যার’ বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। জনগণের দাবি দাওয়া নিয়ে তাদের পক্ষে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখানে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ নিজ বিভাগে অফিস করছেন তিনি।সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা।