আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরকজয়ন্তী) উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপলক্ষে
"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা"-এই প্রতিপাদ্যে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং প্রোগ্রাম হয়েছে। আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় এ প্রোগ্রামের আয়োজন করে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।
দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ মে থেকে ১১ জুন পযন্ত চলবে এই কর্মসূচি।আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও উপজেলা কাপড় দোকান শ্রমিক ইউনিয়ন।
আজ পহেলা বৈশাখ। বাংলা নতুনবর্ষ ১৪৩১। নতুন বছরে সব গ্লানি, জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল ঈদের দিন এবং এর পরেরদিন বন্ধ থাকবে।ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান এ তথ্য জানান।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাগরিকগণের জন্য বাংলাদেশ পুলিশ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।যাত্রীদের প্রতি পুলিশের পরামর্শ পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রাখুন।