অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছেন।শনিবার (১৭ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এইচএসসি পরীক্ষা
স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেয়ার জন্য প্রস্তাব জানিয়েছে শিক্ষা বোর্ড।
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম রাহুল ইসলাম (১৮)।শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো।বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলীর সই করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাতক্ষীরায় আটক ৬ এইচএসসি পরীক্ষার্থীকে আদালত জামিন মঞ্জুর করেছেন
সাতক্ষীরার দুই এইচএসসি পরীক্ষার্থীকে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় তারা গ্রেপ্তার হন। তারা হলেন মো. ফাহিম পারভেজ ও মো. জাহিদ হোসেন।
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় তিনজন এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, তাদেরকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।