দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৪৬৭ জনে দাঁড়াল। ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৩ হাজার ৯১৩ জন হলো।
- প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
- * * * *
- ১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
- * * * *
- গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ
- * * * *
- ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
- * * * *
একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে ওই ব্যক্তি মারা যান।
নাটোরের লালপুরে সাপের কামড়ে মোজদার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বামনগ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। সে একই গ্রামের মৃত তাছেন আলীর ছেলে।
রাজধানীর চকবাজার উর্দু রোডে বিদ্যুতের তার ছিড়ে শরীরের উপর পড়ে বিপ্লব (১৯) নামে এক কাভার্ডভ্যান হেল্পারের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে নৌকা ডুবে সাবিকুল ইসলাম (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে অষ্টগ্রামের ভাতশালা গ্রামের পাশে দুর্ঘটনাটি ঘটে।
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দোয়ার পাল গ্রামে বজ্রপাতে আব্দুল জব্বার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে গত সপ্তাহে পাঁচজন আহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার রাত ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোসলেম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে মক্কায় রোকেয়া বেগম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।