জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি সুবিধা পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের চালকেরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে কোনো টোল দিতে হবে না।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
এক্সপ্রেসওয়ে
বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর প্রবণতা কমাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী এন্ট্রি র্যাম্প-২। ফলে বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে ফার্মগেট যাওয়া যাবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার পর থেকে বাস চলাচল শুরু হয়। রাজধানীর ফার্মগেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিরতিহীনভাবে বিআরটিসি বাস চলাচল করছে।
আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির ৮টি বাস দিয়ে প্রাথমিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। সোমবার থেকে ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস। অর্থাৎ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে। অন্য পথে চলবে না।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রথম দুই দিনে কমপক্ষে ৪০ হাজার গাড়ি যাতায়াত করেছে।