রাশিয়াতে ওয়াগনার বিদ্রোহের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গুপ্তচর সংস্থা সিআইএ নতুন করে বিভিন্ন সুবিধা পাচ্ছে। এ গুপ্তচর সংস্থার প্রধান বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের নেতৃত্বকে খর্ব করে দিচ্ছে।
ওয়াগনার বিদ্রোহ
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনারের বিদ্রোহের পর এই গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলেছেন যে, তারা “রাশিয়াকে রক্তক্ষয়ী সহিংসতার মাধ্যমে একটি শ্বাসরুদ্ধকর অবস্থায় দেখতে চেয়েছিলেন"।
রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর দেশটির সরকারি টিভিতে প্রথমবারের মত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দেখা গেছে।