ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে অসহযোগিতা, অসদাচরণ ও আইন অমান্যের অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি দেয়ার চার দিন পর পদ হারিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।
ওয়াসা
বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকেও বে-আইনি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিধি প্রণয়ন ছাড়া ওয়াসার পানির মূল্য বৃদ্ধি করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মুজিবর রহমান মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ঢাকা ওয়াসা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
রাজধানীর কারওয়ানবাজারস্থ ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার অভিযোগ অস্বীকার করেছেন।
ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট।সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা নিয়েছেন, সেই হিসাব দাখিল করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। তিনি বলেন, বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষকে কম দামে পানি দেয়া হবে।