রাজশাহীতে উপশহর প্রাইমারি স্কুল ভোটকেন্দ্রের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
ককটেল
যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের খড়ের স্তুপের ভেতর থেকে অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
জুরাইন রেললাইনের পাশের বস্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল-পেট্রলবোমাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজশাহীর বাঘায় দুই স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘা ও জোতরাঘব মোড়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়িতে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামের এক শিশু আহত হয়েছে।
নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্বাচনি ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে ৪১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব।শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় এক পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
রাজশাহীর ব্যস্ততম হাইওয়ে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর এ ককটেল বিস্ফোরণ ঘটে।