কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।
কক্সবাজার
কক্সবাজারের পর্যটন এলাকায় পাঁচ শতাধিক আবাসিক হোটেল রয়েছে। কিন্তু স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান (এসটিপি) রয়েছে মাত্র চারটি হোটেলে। যার কারণে ভয়াবহ দূষণের মধ্যে পড়েছে পর্যটন এলাকা।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যে দোহাজারী - কক্সবাজার রেল লাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে।
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইতোমধ্যে ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১৯৬৩.৮৬ কোটি টাকার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভা আগামী বুধবার (৭ ডিসেম্বর) জেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার করে অর্থদণ্ড দেয়া হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
২৪টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথভাবে আয়োজিত ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস) চলছে। সোমবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সেমিনার চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজির চারজন যাত্রী নিহত হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।