কানাডার স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
কবি আসাদ চৌধুরী
কবি আসাদ চৌধুরীর জানাজা নামাজ স্থানীয় সময় আগামীকাল শুক্রবার (৬ অক্টোবর) বাদজুমা কানাডার টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধাঘণ্টা রাখা হবে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী কানাডায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।