দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
কমলো
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রধান ও সহ-প্রধান নিয়োগের পদসংখ্যা আরো কমানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তিতে পদ ছিলো ১২ হাজার ৯৫১টি।
প্রতিনিয়ত অর্থনৈতিক চাপের মুখেও নতুন বছরের শুরুতে পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ রুপিরও বেশি কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২৫৩ দশমিক ১৭ শতাংশ।
বছরে শেষে এসে তৃতীয়বারের মতো বিশ্ববাজারে কমে এসেছে তেলের দাম। চলতি বছরে তেলের দাম গড়ে ১৫ শতাংশের বেশি পড়ে গেছে। অতিরিক্ত তেল উৎপাদন এবং চাহিদা কম থাকায় এই পতন হয়েছে।
ই-পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন সেন্টারের সহকারী প্রোগ্রামার হাসানুজ্জামানকে এক বছরের জন্য বেতন গ্রেডে এক ধাপ অবনমিত করা হয়েছে।
অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি মাস সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
চাল আমদানিতে শুল্কহার ৬৩ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দেশের বাজারে পাম তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটারে পাম অয়েলের দাম কমানো হয়েছে ১৯ টাকা।মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানানো হয়।
১৪০টির মতো ওষুধ উৎপাদন করে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল)। প্রতিষ্ঠানটির উৎপাদিত ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য কমানো হয়েছে।