বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভয়ংকর দানবের পতনের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন বন্দুকের গুলিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন
করতে হবে
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেই বলেছিলেন পতন হলে তাদের লক্ষাধিক লোক মারা যাবে
খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য এ সরকারকে সময় দেওয়া হবে। তবে মনে রাখতে হবে, এক-এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনসার বাহিনীর কোনো দাবি দাওয়া থাকলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে।
এনবিআর নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, তেলবাজি বা তোয়াজের সংস্কৃতি বন্ধ করতে হবে।রোববার (১৮ আগস্ট) সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে। এখন আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে ১৫ আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা। আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। এখন সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে। তবে সেমিতে খেলতে হলে আজকের ম্যাচে হারাতে হবে ভারতকে। আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এ কার্যক্রম শুরু হবে সোমবার (১৩ মে) থেকে, চলবে ১৯ মে পর্যন্ত।
জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।