করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা সাবভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে, যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থা। কারণ এনবি.১.৮.১ নামের নতুন এই ভাইরাসটি অন্যান্য করোনা ভাইরাসের তুলনায় বেশ শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।
করোনা
ফের করোনা ভাইরাসে আক্রান্তের খবর আসছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২২.৫০ শতাংশ।
দুই বছরের মহামারির পর নতুন করে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভারতে। বিগত কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাস নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে। পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষত এখনও দগদগে সকলের মনে । ফের সেই পুরোনো স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক।
করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেভিস হেড। তাই সময় মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি। লখনৌ যেতেও পারবেন না। রবিবার(১৯মে) এ কথা জানিয়েছেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
ব্রাজিলে বাদুড়ের মধ্যে গবেষকরা একটি নতুন করোনাভাইরাস শনাক্ত করেছেন।
করোনাভাইরাসের টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন চীনা গবেষকরা। চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা নতুন করোনা শনাক্ত করেন। এটি এখনো মানবদেহে শনাক্ত করা না হলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।