করোন

বিশ্বে আক্রান্ত ছাড়াল সাড়ে ৩৭ কোটি

বিশ্বে আক্রান্ত ছাড়াল সাড়ে ৩৭ কোটি

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব

বড়পুকুরিয়ায় ৬৭ কর্মকর্তা করোনা আক্রান্ত, কয়লা উত্তোলন বন্ধ

বড়পুকুরিয়ায় ৬৭ কর্মকর্তা করোনা আক্রান্ত, কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা নাগরিক ও এমডিসহ ৬৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপসর্গ রয়েছে আরো অর্ধশত কর্মকর্তার। এমন পরিস্থিতিতে বাংলাদেশী শ্রমিকদের ছুটি দিয়ে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

করোনায় কোয়ারেন্টিনের সময়সীমা কমলো

করোনায় কোয়ারেন্টিনের সময়সীমা কমলো

করোনাভাইরাস সংক্রমণে কোয়ারেন্টিনে থাকার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভাইরাস সংক্রমণের সতর্কতায় বর্তমানে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনায় আক্রান্ত কাজল

করোনায় আক্রান্ত কাজল

ওমিক্রনের দাপটে নাজেহাল মুম্বাই। করোনার তৃতীয় স্ফীতিতে আক্রান্ত হচ্ছেন একের পর এক তারকা। এবার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেতা নিজেই অনুরাগীদের সেই খবর দিলেন।

মমেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু

মমেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে  আরও ৫ জনের মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে দুজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। সেই সাথে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাশিয়ায় ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ লক্ষাধিক

রাশিয়ায় ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ লক্ষাধিক

উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়ান্টের কারণে রাশিয়ায় শনিবার একদিনে করোনার সংক্রমন ১ লাখ ছাড়িয়েছে। 
সরকারের কোভিড-১৯ পোর্টালে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২২ জন, যা গত এক সপ্তাহ আগের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়ায় সংক্রমন দ্রুত বাড়ছে, এদের  বেশীরভাগই ওমিক্রনে আক্রান্ত।