দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার এবং মৃত্যর সংখ্যা্ও বেশি। কেননা তাদের বেশির ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
করোন
সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫ লাখ ৫০ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৩৬২ জনে।
ভারতে ফের একলাফে অনেকটা বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ৯৩৭ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুই জন, উপসর্গে তিন জন এবং করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন দুই জন।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ২৭৪ জনে।
করোনার আরও একটি নতুন রূপ। নয়া এই ভেরিয়েন্ট হার মানাতে পারে টিকাকেও। দক্ষিণ আফ্রিকা এবং বেশ কিছু দেশে ইতিমধ্যেই এই ভেরিয়েন্টের খোঁজ মিলেছে। এক গবেষণা অনুযায়ী, এটি অনেক বেশি সংক্রামকও।
ভারতের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ রুখে দিতে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার।
যশোর প্রতিনিধি:যশোরে করোনা শনাক্ত ও মৃতের হার কমেছে। আজ নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।