বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।’
- তেলের দামে ফের ঊর্ধ্বগতি, হরমুজ প্রণালিতে হামলার উদ্বেগ
- * * * *
- আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- * * * *
- সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- * * * *
- লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু পরিবর্তন
- * * * *
- রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার
- * * * *
করোন
২৫ মে থেকে দেশে চীনের করোনা টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ভারত এখন পরিণত মৃত্যুপুরীতে। করোনাভাইরাসে প্রতিদিন মারা যাচ্ছে কয়েক হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে কয়েক লাখ মানুষ। ভারতে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন।
দেশে করোনাভাইরাসের চারটি ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ সোমবার ওয়েবসাইটে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বিমল চন্দ্র দে নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বিকেল সোয়া ৫টার দিকে ঐ ব্যক্তি যশোর উপশহরের বলাকা হোটেলে মারা যান। মৃত বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে। কোয়ারেন্টিনে তার সাথে তার স্ত্রী ও ছেলে ছিলেন।
পাবনা প্রতিনিধি: করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে ঢাকামুখী শতাধিক যাত্রীবোঝাই বাস সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু ) পশ্চিম পাড়ে মহাসড়কে আটকে দিয়েছে পুলিশ। করোনা সংক্রমণ রুখতে চলমান বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে এসব বাসের যাত্রীরা মহা বিপাকে পড়েছেন।
মহামারীর এই সময়ে আর প্রচন্ড গরমে নাজেহাল বিশ্ববাসী। তাই অনেকেই উপায় না দেখতে পেয়ে এসি চালাচ্ছেন সব দরজা জানলা বন্ধ করেই। কিন্তু এটাই বিশাল ভুল করছেন তারা। জানা গেছে, এয়ারকন্ডিশনের এয়ার ডাক্টের ভেতরে ঢুকে থাকতে পারেকরোনা ভাইরাস।
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের কারণে দেশের প্রাথমিক ও কিন্ডার গার্টেনের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। রবিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ল। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রবিবার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।