বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে স্থগিত করা হয়েছে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি। সেই সঙ্গে সংগঠনটি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।
কর্মসূচি স্থগিত
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
আততায়ীর গুলিতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। এর পরিবর্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
চট্টগ্রাম বন্দরে বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকদের ডাকা ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
দেশে সাম্প্রতিক সময়ে তোলপাড় সৃষ্টি করা সিলেটের সাদাপাথর কাণ্ডে ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এক আসামি গ্রেফতার হওয়ায় শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন, মিডলেবেল চিকিৎসকসহ কর্মচারীরা
আসন্ন ঈদুল আজহা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় অনির্দিষ্টকালের বন্ধের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটের সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে রেল অবরোধ কর্মসূচি উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪০ মিনিট পর মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে দেওয়া আজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।