কিশোরগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।
কর্মসূচি
নোয়াখালী প্রতিনিধি:ক্লিন ভাসানচর গ্রিন ভাসানচর' কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এরপর পরিচ্ছন্নতা অভিযান-সচেতনতা ও সবুজায়নের লক্ষে বৃক্ষ রোপন করা হয়।
বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এ দলের যাত্রা শুরু হয়।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোড এলাকায় একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, সকল ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও টেলি কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচীকে বেগবান করার লক্ষ্যে এবং দেশের জনস্বাস্থ্য উন্নয়নে আগামী ২০৩০ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অর্থায়ন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ (গ্যাভি)।
রাজধানীর তাপমাত্রা প্রশমিত করার উদ্যোগ হিসেবে দুই বছরে ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
জাতিসংঘের খাদ্যসহায়তা-সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ০৪টি পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আশকোনায় চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এ কর্মসূচির সময় পিছিয়ে দিয়েছেন তিনি।