পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকায় জাতীয় ভোক্তা ও অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করতে গিয়ে তিন প্রতারক ধরা খেয়েছে।
কর্ম
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর ঢাকায় প্রত্যুষে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশপ্রেম ও আন্তরিকতার সাথে দেশের সেবা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা অর্জন করেছে।
'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটি র্যাব নামে পরিচিত সেটি এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলেও বিবেচিত হবেন।
সপ্তাহে পাঁচ দিনও নয়, এ বার সাড়ে চার দিন কাজ করলেই হবে। সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম আনতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন করতে হয়, এ বার তার ঠিক উল্টা পথে হেঁটেই কর্মীদের স্বার্থে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিলো আমিরাত। এই নজির বিশ্বে প্রথম।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলার আসামি এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী ও শামীম আহমেদ চৌধুরীসহ ১৫ জনকে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে কর্মচারীদের এক-তৃতীয়াংশই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন - বলা হচ্ছে এক রিপোর্টে।এ বছরের প্রথম দিকে একজন মন্ত্রীর দফতরের সাবেক কর্মচারী ব্রিটানি হিগিন্স অভিযোগ করেছিলেন যে তারই একজন সহকর্মী তাকে ধর্ষণ করেছেন। ওই ঘটনার পর রাজধানী ক্যানবেরায় এ ধরনের বহু অসদাচরণের অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে ডিআরইউ গণমাধ্যমকর্মীদের অধিকার, পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
আফগানিস্তানের সাবেক সরকারের পদস্থ কর্মকর্তা ও নেতাদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ আব্বাস স্তানাকজাই বলেছেন, সাবেক কর্মকর্তাদের দেশে ফিরতে কোনো বাধা নেই।