বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৩ জন মারা গেছেন।
কর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) তাঁর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দু'দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।
বৈশিক করোনাভাইরাসের কারনে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনাভাইরাসের কারনে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠনের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এখনো দেশে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গড়ে ২০ জন। এর মধ্যেই আগামী ১৪ নভেম্বরের পর শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেওয়া যায় কিনা, তা ভাবছে সরকার।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। নিজ বাসায় আইসোল্যুশনের থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯ জন মারা গেছেন।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর এলাকায় ৫.৯২ একর জমির কলা গাছ ও অন্যান্য ফসল কেটে ধ্বংস করেছে স্থানীয় প্রভাবশালীদের সন্ত্রাসীরা।
রাঙ্গামাটির কাপ্তায়ে ঘুম থেকে ডেকে তুলে সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)নামের দুই ব্যক্তিকে গুলি কের হত্যা করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জন মারা গেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের পথে প্রধান বাধা বিএনপি।
মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্থানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও তার স্ত্রী ফারিহা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।