করোনাকালীন মহামারিতে দেশে একজন কোভিড রোগীর জন্য সরকার গড়ে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করছে বলে সোমবার জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
কর
গত কয়েক মাসে বিশেষ চাপ অনুভব না করলেও জার্মানিতে করোনা মহামারি এবার জাঁকিয়ে বসছে৷ বেড়ে চলা সংক্রমণের হার মোকাবিলা করতে সোমবার থেকে সে দেশে এক মাসের জন্য আরো কড়া বিধিনিয়ম চালু করা হচ্ছে৷
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল গফুর (৪৭) নামের এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়া হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস কোয়ারেন্টাইনে রয়েছেন।সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সতর্কতার জন্য নিজেই সেলফ কোয়ারেন্টাইনে গেছেন।
করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা- দুদিক থেকেই যুক্তরাষ্ট্র বিশ্বের তালিকার এক নম্বরে। এখন পর্যন্ত সেদেশে ৯০ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে দুই লাখ ৩০ হাজারেরও বেশি।
করোনাভাইরাসকে প্রথম থেকেই বিশেষ গুরুত্ব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাস্থ্যকর্মকর্তাদের উদ্বেগকে উপেক্ষা করে একের পর এক নির্বাচনী জনসভা করেছেন তিনি।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে।
যশোরের ভবদহ জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবিতে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে দুর্গত এলাকার নারী-পুরুষ।