বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের
বিএনপি ক্ষমতায় থাকাকালে ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ৭ ভাষণ তারা নিষিদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জি এম কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং সরকার সব কিছু নিজের কুক্ষিগত করে রাখায় জনগণ নির্বাচন বিমূখ। দেশে এখন বিরাজনীতিকরণ চলছে।’
সরকারের হাতে টাকা না থাকায় ইউক্রেন যুদ্ধ ও আইএমএফের অজুহাত দিয়ে সরকার বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তুলে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১ মার্চ) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে। তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। সামরিক সরকার এলেই আগে রাজনীতিবিদরা বলতেন, সামরিক সরকার বিরাজনীতিকরণ করণের মাধ্যমে রাজনীতি নষ্ট করা হচ্ছে।
দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। পঁচাত্তরের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল৷
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।