গাজীপুরে আলেমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
কারখানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত আকারে গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট মধ্যারাত পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউন ঘোষণা করা হয়। কঠোর লকডাউনে বন্ধ ছিল সরকারি-বেসরকারি সকল অফিস ও সকল প্রকার শিল্প কারখানা।
চলমান কঠোর লকডাউনের মধ্যেই আগামী ১ অগাস্ট (রোববার) থেকেরফতানিমুখী শিল্পকারখানা খোলা রাখার অনুমোদন দিয়েছে সরকার।
রফতানিমূখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা খুলে দিতে সরকারকে অনুরোধ করেছেন ব্যবসায়ী নেতারা। একইসাথে তারা রফতানি কার্যক্রমে নিয়োজিত সকল শ্রমিক-কর্মচারিদের টিকা প্রদানের আওতায় নিয়ে আসার আহবান জানান।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) শেষেই খুলবে শিল্প-কারখানা। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত নয়দিন কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ঈদের পর আবার ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে।
আগামী ২১ জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদকে সামনে রেখে সব অফিস-আদালত বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকবে (২০-২২ জুলাই) তিন দিন। অন্যদিকে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয়া পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন ১৮ জুলাই থেকেই।
পাবনার বেড়ায় একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও প্রায় ৪ লক্ষ টাকার অবৈধ চায়না ধোয়ারী জাল তৈরির সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমান আদালত।