অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বাকি ১৩ আসামিকে দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ড
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় স্বামী আলমগীর হোসেনকে হত্যা মামলায় স্ত্রী ইয়ানুর বেগমকে ৭ বছরের কারাদণ্ড ও পরকিয়া প্রেমিক আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ইন্দোনেশিয়ায় লীনা মুখোপাধ্যায় নামে পরিচিত টিকটক তারকা লীনা লুৎফিয়াওয়াতিকে একটি ভিডিওর জন্য দুই বছরের কারাদণ্ড এবং বিপুল অর্থ জরিমানা করা হয়েছে।
১২ বছরের কারাদণ্ড হল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফের। নেদারল্যান্ডসের একটি আদালত সোমবার (১১ সেপ্টেম্বর) এই সাজা ঘোষণা করেছে।
চুয়াডাঙ্গায় ডাকাতি মামলায় ১২ আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ভূমি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অভিযোগে ইরানে দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মূল সাজা তিন বছর হলেও সাজার মেয়াদ আংশিক স্থগিত করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী তাদের প্রায় এক মাস কারাগারে থাকতে হবে।
নওগাঁর ধামইরহাটের উত্তর দূর্গাপুর এলাকার ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাজধানীর পল্টন মডেল থানার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস এলাকা থেকে দুই পুলিশ সদস্যের পকেট থেকে ইয়াবা উদ্ধারের মামলায় উভয়কেই এক বছর তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।