বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই তারকা জুটি। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাড়ে ভক্তদের।
কারিনা কাপুর খান
স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিনা কাপুর খান। সেখান থেকেই সাইফের সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে কারিনার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন।
প্রথম সন্তান তৈমুরের জন্ম হওয়ার আগ পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা অবস্থায় র্যাম্পে হেঁটে হৈচৈ ফেলে দিয়েছিলেন। কিছুদিন পর দ্বিতীয় সন্তানের মা হবেন অভিনেত্রী।