ভারত শাসিত কাশ্মির অঞ্চলের শ্রীনগরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরে ভারতীয় পুলিশ সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসের ওপর সন্দেহভাজন স্বাধীনতাকামীরা ভয়াবহ হামলা চালিয়েছে।
কাশ্মীর
কাশ্মীরের সুপরিচিত মানবাধিকার কর্মী খুররম পারভেজকে সোমবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে গ্রেফতার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।খুররম পারভেজ দীর্ঘ সময় ধরে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের কার্যক্রমের সমালোচনা করে আসছেন।
ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
তালেবানের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা ভারত শাসিত কাশ্মীরের মুসলিমদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবে।বিবিসির হিন্দি সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, "মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত বা অন্য যে কোন দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে।"
কাশ্মীরের স্বাধীনতার দাবির পক্ষের নেতা সৈয়দ আলি গিলানি ৯২ বছর বয়সে তার শ্রীনগরের বাড়িতে মারা গেছেন।
পর্দায় বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ ভারতীয় সেনা একটি ফায়ারিং রেজিমেন্টের নাম রেখেছে তার নামে। কাশ্মীরের গুলমার্গের এক ফায়ারিং রেঞ্জ এখন থেকে পরিচিত হবে ‘বিদ্যা বালান ফায়ারিং রেঞ্জ’ নামে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সর্বশেষ সহিসংতায় শুক্রবার ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বিদ্রোহী এবং একজন সৈন্য।
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র ফের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেবে কি না, তা নিয়ে ফের জল্পনা ভারতীয় রাজনীতিতে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক দলগুলো বিজয়ী হয়েছে। কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিল করার পর সেখানে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে পরাজয়ের স্বাদ পেল বিজেপি।