প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিক তাঁর পোষা কুকুরসহ জীবিত উদ্ধার হয়েছেন। তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। চিকিৎসকেরা বলেছেন, ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
কুকুর
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
ফরিদপুরে একটি গ্রামে একদিনে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ ৩৫ জন আহত হয়েছেন। আহত বেশিরভাগ রোগীকেই ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সাথে দেয়া হচ্ছে ভ্যাক্সিন।
পাবনার ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
নিজের পোষা তিন কুকুরের কামড়ে আহত হয়ে প্রাণ হারালেন জাম্বিয়ার জাতীয় দলের সাবেক ফুটবলার ফিলেমন মুলালা। শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজের বাড়িতে কুকুরের হামলার শিকার হন ৬০ বছর বয়সী এই ফুটবলার।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে অনন্য অবদান রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার কারণেই শ্বাসরুদ্ধকর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা।
নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পশু পালনের জন্য নতুন কর নিয়ম চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কুকুর পালন করলে প্রতি কুকুরের জন্য ৫০০ টাকা বার্ষিক কর দিতে হবে। এ ছাড়া ঘোড়া ও হরিণ পালনে প্রতিটির জন্য কর দিতে হবে ১ হাজার টাকা।
জন্মের পর মা তাদের ছেড়ে চলে গেছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।
মহারাষ্ট্রের বীড় জেলার গ্রামে প্রায় ২৫০ কুকুরছানাকে উঁচু থেকে ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এক দল হনুমানের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি ছিল, কুকুরদলের হাতে সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতেই এ রকম কাণ্ড ঘটাচ্ছে হনুমানেরা। সেই ঘটনায় অবশেষে দু’টি হনুমানকে ধরতে সক্ষম হয়েছে বনদফতর। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে এই খবর।