কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।
কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে ওসমান গনি প্রামাণিক (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করে পুলিশ।
বরগুনায় সদর উপজেলায় দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস পহলান (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় আরেক অজ্ঞত (১৬) কিশোরকে কুপিয়ে হত্যা করেছে মো. সাজ্জাদ (১৫) নামের কিশোর। মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসদরে মেহেদি মৃধা (২৩) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ইটভাটায় সন্তানের সামনে নয়নতারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।
বরগুনায় পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২ মে) রাত ১১টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকড়গাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম পনু। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়নের তিনি নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- সি /৩ এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায়া সাবেক এক ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।রবিবার বাঞ্ছারামপুর উপজেলায় নিহত ৪৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য অলি মিয়া সলিমাবাদকে হত্যা করা হয়।