ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে হোসনে আরা নুরী নামে ষাটোর্ধ্ব এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।
কুপিয়ে হত্যা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনার ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবিবুর রহমান রিপন (৪৩) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রাজধানীর দারুসসালামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৩৫) নামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। তিনি দারুসসালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সভাপতি প্রার্থী ছিলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গুলি করার পর মনজুর হোসেন ওরফে টাক্কুল (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন সার্ডি এলাকায় নূরুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নূরুল ইসলামের (৫০) লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়িতে শামীম মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের কিস্তি দেয়া নিয়ে দ্বন্দ্বে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজিবার রহমান। নিহত মেয়ে মর্জিনা খাতুন (৩৫)।
লক্ষ্মীপুরের রামগতিতে বাবা ও মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি জাকির হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, নিহত বাদশা মিয়ার ছেলে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন।