কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জহিরুল ইসলাম উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টায় শিলমুড়ী (উত্তর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।
- কৃষি ও সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে এনআরবিসি ব্যাংকের কর্মশালা
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- * * * *
- চীনের প্রত্যন্ত তৃণভূমিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল কম্পিউটিং কেন্দ্র
- * * * *
- সমাজের প্রতি ইমামদের দায়িত্ব অনেক বেশি : কেসিসি প্রশাসক
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ
- * * * *
কুমিল্লা
আবু জাফর:- এক জরিপে উঠে আসে প্রায় ৭২ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক গোলযোগ, চুলা থেকে লাগা আগুন এবং সিগারেটের আগুন কিন্তু আফসোস হল তা থেকে বাঁচার উপায় জানার জন্য সাধারণ মানুষ ততটা আগ্রহী নয়।
কুবি প্রতিনিধি: কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধন, ওভারটাইম কর্ম ঘন্টা বৃদ্ধি এবং স্কেল অনুযায়ী আর্থিক সুবিধা দিয়ে নীতিমালা প্রণয়ন ও কর্মচারীদের উচ্চশিক্ষার প্রশাসনিক অনুমতি দেয়াসহ মোট আট দফা দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) কর্মচারী সমিতি।
কুবি প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তরের প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের তিন গুণ পার করলেও এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করা কথা ছিল, কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ কিংবা সুষ্ঠু তদারকির দেখা মেলেনি।
কুবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে শাখা ছাত্রলীগের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দিবসটি পালন করা হয়।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক প্রার্থীকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় এক প্রভাবশালীর প্রার্থীকে নিয়োগ দিতে এ লঙ্কাকাণ্ড ঘটিয়েছে। বিষয়টি উপাচার্য স্বীকার করলেও এক পদে ফেল করায় অন্য পদে দিয়েছেন বলে গোঁজামিল দিয়ে দায় এড়িয়ে যান।
কুবি প্রতিনিধি: কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) ২০২০-২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় একটি জুম মিটিং এ ডিবেটিং সোসাইটির মডারেটর ও নৃবিজ্ঞান বিভাগের সভাপাতি মো: আবদুর রহমান ১৯ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের এরিজোনা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর মোঃ আসাদুজ্জামান, বিদায়ি কমিটির সভাপতি ফারিদ মুস্তাকিম ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সাবিক।
কুবি প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং বিদ্যমান আইন পরিবর্তন ও ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।