আগামী তিন দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
কুয়াশা
নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দুটি ফ্লাইট নামতে পারেনি।এ অবস্থায় বিমানের যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলে প্লেন চলাচল স্বাভাবিক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রামের পথঘাট ও প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। শীতের তীব্রতা ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ।
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থেকে সারাদেশে রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার পড়তে পারে। এর কারণে দৃষ্টিসীমা ৭০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর ফলে আগামী তিনদিন সারাদেশে তাপমাত্রা হ্রাস পেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা কিংবা ঘন কুয়াশা দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা কমার পাশাপাশি দেশের অনেক জায়গায় কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার (১৭ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কুয়াশা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
প্রকৃতিতে এখন হেমন্তের নতুন সাজ। কার্তিক ও অগ্রহায়ণ মাস পরেই শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নেওয়ায় এখন আসতে শুরু করেছে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু।