কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিভিন্ন অবৈধ স্ট্যান্ড, স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
ঢাকার কেরানীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ শুভ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুর ইসলাম সুমন।
রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জের জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নতুন সিনিয়র জেল সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। এর আগে তিনি বগুড়া জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সফলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে তিনি কেরানীগঞ্জে যোগ দেন।
ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের দুইটি সংসদীয় আসনের ২২১টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সেই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) এক নেতাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঢাকার কেরানীগঞ্জে রাতের আঁধারে ফসলি জমি থেকে চুরি করে মাটি কাটার প্রবণতা থামছে না। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও অবৈধভাবে মাটি কাটার এই কর্মকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।