চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় অবস্থিত অমিত ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
খাদ্য উৎপাদন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফতুল্লা এলাকায় অনিবন্ধিতভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ‘আমিন স্কয়ার বিডি’ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রঙ ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে মেসার্স আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে একটি শিশু খাদ্য উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে গাজীপুর জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, নিরাপদ খাদ্যের জন্য খাদ্য উৎপাদনে নিরাপদ প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে দেশকে যেকোনো সম্ভাব্য সমস্যা থেকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নাই।
তিনি বলেন,খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি হচ্ছে এ দেশের কৃষকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীকে আরও খাদ্য উৎপাদনের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্ব সম্প্রদায় আগামী বছরে একটি গভীর সংকটের আশঙ্কা করছে।