আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রকৃতপক্ষে একাত্তরের রণাঙ্গনে অংশ নেয়া বীর নারীদের গৌরবগাঁথা এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি কটাক্ষ করার অপচেষ্টা চালিয়েছেন।
খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে সারাদেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে এসেছে। বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বিষয়টি আজ আদেশের জন্য কার্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবার সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবার রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সঙ্কটাপন্ন। গত ২৬ দিন যাবত আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা দরকার।
তথ ও সম্প্রচার্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি।তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি-এ দুটি নিয়েই বিএনপি’র রাজনীতি আবর্তিত। এর বাইরে তারা যেতে পারছে না। এটি তাদের জন্য দুঃখজনক।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যে কোনো চিকিৎসক আনার অনুমতি রয়েছে এবং তিনি দেশের যেকোনো স্থানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেছেন, তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃত থেকে রক্তক্ষরণ বন্ধ করতে অবিলম্বে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার।তিনি বলেন, ‘খালেদা জিয়া অনেক রোগে ভুগলেও এখন প্রধান সমস্যা তার লিভারে। লিভার থেকে রক্তক্ষরণ তার জীবনকে ঝুঁকিতে ফেলেছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।’
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিদেশে চিকিৎসায় পাঠালে স্লো পয়জনিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হবে বলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। ফলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।