নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রধান আসামি আবুল খায়ের ওরফে মুন্সী মেম্বার (৫০) উপজেলার চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
খাল
নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার আরেক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো.হারুন (৪২) চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামের মৃত বশির আহম্মদের ছেলে।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে নেওয়া হবে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার এক আসমি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রিনা আক্তার (৩২) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুযা দক্ষিণ পাড়ার ইউনুছ ডিলার বাড়ির আবুধাবি প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪৪টি রয়্যাল ডাচ বিয়ার ক্যান, ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
চার দফা সময় বাড়ানোর পর শেষ হয়েছে এ বছরের হজ নিবন্ধন। মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ হজযাত্রী।
নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনায় চরওয়াপদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের ওরফে মুন্সি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।