গণপরিবহণ চালকদের কর্মঘণ্টা নিয়ে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমাতে চালকদের বিশেষ এ নির্দেশনা মেনে চলতে বলেছে।
গণপরিবহণ
দেশে গণপরিবহণে যাতায়াতকালে ৮৭ শতাংশ নারী মৌখিক, শারীরিক ও অন্যভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। আর যৌন হয়রানির শিকার হন ৩৬ শতাংশ নারী।
ঢাকায় গণপরিবহণে নারীদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে ‘হেল্প’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে চলন্ত বাস বা যেকোনো গণপরিবহণে নারীরা তাদের সঙ্গে ঘটা যেকোনো হয়রানির তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন।
চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ১১ আগস্ট থেকে অল্প সংখ্যক গণপরিবহণ চলবে।
যশোরে গণপরিবহনের শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে করিম গ্রুপ। আজ দুপুরে শহরের বকচর এলাকায় করিম ফিলিং ষ্টেশনে করিম গ্রুপের জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস ২০০জন শ্রমিকের হাতে উপহারসামগ্রী তুলে দেন।