ঢাকায় আজ গণমিছিল করবে বিএনপি। এর আগে গণমিছিলের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নেবে না বলে জানিয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত মিছিলের অনুমতি ডিএমপির কাছ থেকে নিয়েছে দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় এ কর্মসূচি পালিত হবে।