গাছ

বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২

বরিশালে ট্রাকে গাছ ওঠানোর সময় দুর্ঘটনায় নিহত ২

ব‌রিশা‌লে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত ৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় গাছের সাথে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গায় গাছের সাথে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন গরু ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকের সাতটি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ

ধর্ষণ করে গাছে ঝোলানো হলো দুই নাবালিকার দেহ

বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকার দেহ গাছে ঝুলতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, তাদের ওড়না দিয়েই গাছে ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ওই দুই নাবালিকাকে। তার আগে তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নারীসহ নিহত ২

গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নারীসহ নিহত ২

বাগেরহাটের ফকিরহাট পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)।  

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ২

মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।