গাজীপুরের খাবার ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণ ও ভিডিও ধারণ করেছে কয়েক যুবক। গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন উত্তর গজারিয়াপাড়া (মরদাপাড়া) এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকায় তিন যুবক ও কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার জিএমপি’র সদর থানার ওসি জিয়াউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।