আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপৎকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
গান
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির পদত্যাগ দাবি করেছে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান। তারা বলেছে, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘানির পদত্যাগ অত্যাবশ্যক বিষয়।
পবিত্র ঈদুল আজহা উদযাপনের মধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদের কাছে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার কাবুলে প্রেসিডেন্টের প্রাসাদে ঈদের নামাজ চলার মুহূর্তেই পরপর তিনটি রকেট হামলা চালানো হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্কের ইচ্ছা নেই অন্য কোনো দেশের ভূমি দখল করার। বরং অন্য অঞ্চলের সম্পর্ক থাকা দেশগুলোকে সহায়তার জন্যই তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, দেশের নিরাপত্তার বিরুদ্ধে হুমকিমূলক সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্ক লড়াই অব্যাহত রাখবে।
অবশেষে প্রায় দুই দশক যুদ্ধের পর আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা। যে তালেবানদের প্রতিহত করতে তারা দেশটিতে এসেছিল সেই তালেবানরাই এখন দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।
আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “ আইএস আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটে কর্মরত কূটনীতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
আফগানিস্তানে গতরাত সোমাবার সংঘর্ষে ২৭১ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে- নানগারহার, ওয়ারদাক, খোস্ত, কান্দাহার, ফারাহ, হেরাত, বাগদিস, সারপুল, জুযজান, নিমরোজ, হেলমান্দ, বাদাখশান, কুন্দুজ, তাখার ও কাপিসা প্রদেশে বিমান ও স্থল অভিযানে ২৭১ জন তালেবান সদস্য নিহত ও ১৬২ জন আহত হয়েছে।