পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি গুদাম। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
গুদাম
চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু। তবে এতে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে ২৭ জাতির এ জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।
গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ আগুনে প্রায় ১০টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ১৭ হাজার মন পাট ও ৬০ হাজার পিছ পাটের বস্তা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা হয়েছে বলে দাবি মালিক-পক্ষের।